উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জোড়া পাম্প উত্তরপাড়া এলাকায় গতকাল শনিবার সকালে উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় ঘরবাড়িসহ কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট অফিসের আওতায় উপজেলার চন্দ্রা জোড়া পাম্প উত্তরপাড়া এলাকায় বনের জমিতে দোকানপাট ও ঘরবাড়িসহ কয়েক শ অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। স্থানীয় দালাল ও বন কর্মকর্তাদের টাকা দিয়ে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। দোকান ও ঘরপ্রতি ৮ হাজার থেকে ৩০ হাজার টাকা আদায় করা হয়েছে সাধারণ লোকজনের কাছ থেকে। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু সালেক প্রধান।