উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারওয়ান বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার ২৫০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযানের সময় চারটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে জনতা টাওয়ার ও ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের সামনের রাস্তার ফুটপাত দখলকারী ২৫০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর অধীনে চারটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫-এর অধীনে একজনকে ৩০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এদের বিরুদ্ধে পাঁচটি মামলাও করা হয়।