উচ্ছেদ অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের দুই পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। গতকাল এ অভিযানে একটি পাকা দোকানঘর, চারটি কাঠের জেটি, চারটি টংঘরসহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফউদ্দিন ও সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযানে কাঁচপুর ল্যান্ডিং স্টেশনের সামনে স্তূপ করা বালু ও পাথর নিলামে বিক্রিও করা হয়। এ ছাড়া ১৫ হাজার বস্তা পুড়িয়ে ধ্বংস করা হয়। রেজাউল করিম বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলবে।