প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় তুরাগ নদের দুই পাড়ে গতকাল বুধবার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)৷ সংস্থার যুগ্ম পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলে৷ এ সময় তুরাগতীরের বাদাম, মাছিমপুর, ভাক্রাম, টঙ্গী, পাগার ও আরিচপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়৷ গাজীপুর প্রতিনিধি