উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় অভিযান চালিয়ে রাস্তা ও ফুটপাতসহ বিভিন্ন স্থানের অবৈধ দখল উচ্ছেদ করা হয়েছে। উপজেলার নবীনগর বাজারে গত বুধবার ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালনা করেন। এ সময় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ কুমার সিংহ এ অভিযানের নেতৃত্ব দেন।