উচ্ছেদ অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ পৌরসভার খাগডহর বাজারে অভিযান চালিয়ে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফউদ্দিন আহাম্মদ চৌধুরীর গত বৃহস্পতিবার এ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী শফিউল্যাহ খন্দকার, উপবিভাগীয় প্রকৌশলী জিল্লুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান বাবু প্রমুখ। পৌর মেয়র ইকরামুল হক বলেন, অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে না সরালে অভিযান চালানো হবে।