উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গার তীরে গতকাল বুধবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। এ সময় প্রায় ৫০টি টিনশেড, ছাপরাঘর ও টংঘর উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম। নদীবন্দর সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিএ পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন ওয়াইজঘাট, সিমসং ঘাট ও বিনাস্মৃতি স্নান ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতীরে অভিযান চালায়। তা ছাড়া এই অভিযানে নৌকা-মাঝি শ্রমিক লীগের কার্যালয়, ভ্যানচালক শ্রমিক লীগের কার্যালয়সহ বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়।