প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীরে গতকাল মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় নদীর তীরে স্তূপ করে রাখা বালু দুই লাখ ৫৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। অভিযানে ২০টি অবৈধ স্থাপনা, ১২টি অবৈধ জেটি এবং ১০টি টং দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তাসহ পুলিশের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।