উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে গতকাল শুক্রবার দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। বিকেলে প্রায় তিন ঘণ্টা ধরে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) সহায়তায় শাহবাগ থানার পুলিশ এ উচ্ছেদ অভিযান চালায়। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস সামনে রেখে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। তবে পুলিশ বলেছে, গতকালের অভিযান তাদের নিত্যনৈমিত্তিক কাজের অংশ। এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, মাদক সেবন ও ব্যবসা নিয়ন্ত্রণ এবং অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য
শাহবাগ থানার পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন সময় অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গতকাল বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। নিজস্ব প্রতিবেদক|