উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পানি নিষ্কাশনের সরকারি খাল দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভরাটের কারণে সংকুচিত খাল থেকে আবর্জনা অপসারণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় উচ্ছেদ করা হয়েছে শতাধিক দোকানপাটসহ অবৈধ স্থাপনা। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় শতাধিক শ্রমিক নিয়ে এই উচ্ছেদ অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. গাউসুল আজম।