উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে সড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা অপসারণ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। গতকাল সোমবার জিরো পয়েন্ট থেকে জয় বাংলা মোড় পর্যন্ত অভিযান চালিয়ে ৫০টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সওজের খুলনা জোনের স্টেট ও আইন কর্মকর্তা (উপসচিব) শরিফুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। খুলনা সওজের উপবিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী মামুন কায়ছার জানান, মানুষের নির্বিঘ্ন চলাচল, পানি নিষ্কাশন ও দখলদারদের হাত থেকে সওজের সম্পত্তি উদ্ধারে এ অভিযান চলবে।