উচ্ছেদ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ পৌর শহর ও সড়ক-মহাসড়কের পাশের সব ধরনের অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে। এ ছাড়া পৌর শহরের যানজট নিরসনের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। গতকাল রোববার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। আলোচনা সভায় বলা হয়, গত ৬ জুন বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পাঁচ মাসেও এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি। কাজেই দ্রুততম সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।