উচ্ছেদ করা হলো দখলদারদের নির্মাণাধীন ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার রূপসার চরেরহাটে ভৈরব নদের চরে নির্মাণাধীন ৩৫টি ঘর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে জেলা প্রশাসন।
খালিশপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ওই জমিতে ৫৩ জন মুক্তিযোদ্ধার পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু পরে ওই জমি নৌবাহিনীকে দেওয়ায় জেলা প্রশাসন তা মুক্তিযোদ্ধাদের বরাদ্দ দিতে পারেনি। ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোরসেদ আহমেদসহ কয়েকজন মিলে মুক্তিযোদ্ধাসহ সাধারণ মানুষের কাছ থেকে ২০ থেকে ৭০ হাজার টাকা নিয়ে ওই জমি বরাদ্দ দিচ্ছিলেন। এ নিয়ে ২৪ জানুয়ারি প্রথম আলোতে ‘মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে আ.লীগ নেতাদের প্লট বাণিজ্য’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।