প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শহরকে যানজটমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সড়কের ফুটপাত দখলমুক্ত করতে গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসন ও ময়মনসিংহ পৌরসভা যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। গতকাল বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাহী হাকিম মোহাম্মদ ফয়সাল বিন করিমের নেতৃত্বে অভিযান চলে। এ সময় শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে টাউন হল মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাতের ওপর থেকে অবৈধ দোকানপাট তুলে দেওয়া হয়। অভিযানে ফুটপাতে গড়ে ওঠা ১৯টি দোকানকে মোট ১৮ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়। ওই সড়ক ছাড়াও ময়মনসিংহ সার্কিট হাউস–সংলগ্ন সড়কের ফুটপাত থেকেও অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।