প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বন্দরবাজার ও লালবাজার এলাকার ফুটপাতে তিনটি সিগারেটের দোকান উচ্ছেদ করে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দোকানগুলো থেকে প্রায় দুই লাখ টাকার সিগারেট জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেটের এনডিসি মোহাম্মদ রেজাউল করিম। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকার, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) নির্বাহী সদস্য শাহ সুহেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।