উচ্ছেদ বন্ধ না হলে জাতিসংঘের কার্যালয় ঘেরাও করবেন উর্দুভাষীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে উচ্ছেদ অভিযান বন্ধ করতে সরকারের কাছে দুই দফা দাবি জানিয়েছে উর্দুভাষীরা। দাবি না মানলে আগামী মঙ্গলবার ঢাকায় জাতিসংঘের কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দেওয়া হবে।

গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম) আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন সংগঠনের সভাপতিমো.¯সাদাকাত খান। মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদ আলী, ওয়েলফেয়ার মিশন আব বিহারিজের সভাপতি মোস্তাক আহমেদ, ইউএসপিওয়াইআরএমের সহসভাপতি মো. হায়দার, উর্দুভাষী ছাত্র আন্দোলনের সভাপতি ফাহিম হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি