উচ্ছেদ, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের দুটি সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে খুলনা সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সরকারি সম্পদ দখল করে তৈরি করা প্রায় অর্ধশত স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সিটি করপোরেশনের মাসব্যাপী উচ্ছেদ অভিযানের মধ্যে গতকালের অভিযানই ছিল সবচেয়ে বড়।

সরকারি জমি দখল করে বালুর ব্যবসা ও নির্মাণ সামগ্রী রাখায় চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সিটি করপোরেশনের বৈষয়িক কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার বলেন, মাসব্যাপী অভিযানের অংশ হিসেবে গতকাল যশোর রোডের পাওয়ার হাউস মোড় ও শেরেবাংলা রোডের নিরালা থেকে গল্লামারী পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৪৬টি স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।