উচ্ছেদে চড়াও হকাররা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কিনব্রিজের মুখ থেকে সুরমা পয়েন্ট পর্যন্ত ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করতে গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান অভিযান চালান।
একদিকে উচ্ছেদ করে গেলে অন্যদিকে ফের দেখল হয়। এ বিষয়টি দেখে ওসি কয়েকজন হকারকে ডেকে নিয়ে কারণ জানতে চাইলে উল্টো ওসির ওপর চড়াও হন হকারেরা। তাঁরা কিছু সময় ওসিকে ঘিরে রাখেন।
খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে হকারেরা তাঁদের অবস্থান ত্যাগ করেন। হকারদের অভিযোগ, ওসি ফুটপাতকে মুক্ত করার নামে একজন নারীসহ হকারকে মারধর করেন। তবে এ রকম কিছু ঘটেনি জানিয়ে ওসি বলেন, একদিকে মুক্ত করলে অন্যদিকে দখল হয়। এ কারণে অতিরিক্ত পুলিশ আনলে কয়েকজন হকার ক্ষোভ দেখান।