প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেনের নেতৃত্বে গতকাল রামপুরার বনশ্রীতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে দোকান ও স্থানীয় বাড়ির মালিকেরা বাধা দেন। অভিযান শুরুর আগেই তাঁরা উচ্ছেদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। এ অবস্থায় উচ্ছেদ অভিযান অসমাপ্ত রেখে চলে আসেন তাঁরা। এ ব্যাপারে খন্দকার জাকির হোসেন জানান, দোকান ও বাড়ির মালিকেরা নিজেরাই স্থাপনা সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় উচ্ছেদ চালানো হয়নি।