উচ্ছেদের সময় পাওয়া গেল ফেনসিডিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সেগুনবাগিচার বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে থাকা প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল সকালে এই উচ্ছেদ অভিযান চলার সময় একটি দোকান থেকে পাওয়া যায় ২৫ বোতল ফেনসিডিল ও গাঁজা। পরে এসব পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গতকাল সোমবার ডিএসসিসির অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জানতে চাইলে শাহিনা খাতুন প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে সেগুনবাগিচার বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে এসব দোকান গড়ে উঠেছিল। এতে পথচারীদের এই এলাকায় সড়ক ও ফুটপাত দিয়ে চলাচল করতে সমস্যা হতো।