উজবেকিস্তানে নতুন রাষ্ট্রদূত মসউদ মান্নান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত পররাষ্ট্রসচিব মসউদ মান্নানকে সরকার সম্প্রতি উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের পদে নিয়োগ দিয়েছে। পেশাদার এই কূটনীতিক এর আগে মরক্কো ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ’৮৪ ব্যাচের এ কর্মকর্তা কূটনীতিক হিসেবে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন, যুক্তরাজ্য, চীন ও ওমানের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী মসউদ মান্নান যুক্তরাষ্ট্রের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক ছেলের বাবা। বিজ্ঞপ্তি।