উজবেকিস্তানে রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ ইমরানকে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। ফিলিপাইনে নিযুক্ত রাষ্ট্রদূত চৌধুরী ইখতিয়ার মোমিনকে স্পেনে রাষ্ট্রদূত হিসেবে বদলি করা হয়েছে। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় দুটি আলাদা বিজ্ঞপ্তিতে রাষ্ট্রদূত পদে এ রদবদলের কথা জানায়।উজবেকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনু বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাদার এ কূটনীতিক ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি জেদ্দা, বন, বার্লিন, অটোয়া ও কলকাতায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।মোহাম্মদ ইমরান ১৯৮৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি জার্মানি থেকে উন্নয়ন কূটনীতিতে ডিপ্লোমা করেন।