উজিরপুরে অস্ত্রসহ সর্বহারা পার্টির সদস্য গ্রেপ্তার
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ার পশ্চিম নারায়ণপুর এলাকার নিজ বাড়ি থেকে সর্বহারা পার্টির সদস্য হাফিজুর রহমান ওরফে বাচ্চুকে গত শুক্রবার ভোরে র্যাব গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।বাচ্চু সর্বহারা পার্টির কামরুল গ্রুপের সাবেক আঞ্চলিক নেতা কানা বাদলের ছোট ভাই। এ ঘটনায় র্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) হালিম হাজরা বাদী হয়ে উজিরপুর থানায় একটি মামলা করেছেন।র্যাব ও পুলিশ জানায়, শুক্রবার ভোর চারটার দিকে র্যাব-৮-এর একটি বিশেষ দল পশ্চিম নারায়ণপুর এলাকার বাড়িতে অভিযান চালিয়ে বাচ্চুকে গ্রেপ্তার করে। পরে বাচ্চুর স্বীকারোক্তি অনুযায়ী তাঁর ঘরের বিছানার নিচ থেকে দুই রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। র্যাব ওই দিন বাচ্চুকে উজিরপুর থানায় সোপর্দ করে। ডিএডি হালিম হাজরা জানান, ২০০৯ সালের শুরুর দিকে সর্বহারা পার্টির কামরুল গ্রুপের আঞ্চলিক নেতা কানা বাদল খুন হন।