উজিরপুরে আ.লীগের নেতার অপসারণ দাবি
বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জামাল হোসেনের অপসারণ দাবি করেছে উপজেলা কমিটির একাংশ ও ছয়টি ইউনিয়ন কমিটির নেতারা। শনিবার উজিরপুরের হাবিবপুর বঙ্গবন্ধু সঞ্চৃতি পাঠাগারে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাল হোসেনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি এবং সংগঠনবিরোধী কার্যক্রমের অভিযোগ করা হয়। উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হাফিজুর রহমান সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১৪ বছর উপজেলা আওয়ামী লীগের কোনো কমিটি নেই। তথাকথিত নামধারী কমিটির সাধারণ সম্পাদক এস এম জামাল হোসেন নিজ স্বার্থে পদটি ব্যবহার করেছেন। তিনি দলীয় কার্যালয় নির্মাণ করার নামে গত তিন বছরে টিআরের প্রায় আড়াই লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া দলীয় কর্মীদের সহায়তার জন্য সংগৃহীত তহবিলের প্রায় তিন লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি সাংগঠনিক নিয়মনীতির তোয়াক্কা না করে অর্থের বিনিময়ে স্বেচ্ছাচারিতায় ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।সংবাদ সমেঞ্চলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন, ওটরা ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, সহসম্পাদক আবদুল খালেক রাঢ়ী, সাতলা ইউনিয়নের খায়রুল বাসার, হারতা ইউনিয়নের সিরাজুল ইসলাম, অভিলাস হালদার, শোলক ইউনিয়নের নুরুল হক সরদার, জল্ল ইউনিয়নের বিশ্বজিৎ হালদার প্রমুখ। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম জামাল হোসেন বলেন, দলীয় কার্যালয় নির্মাণ কিংবা কর্মীদের সহায়তায় কোনো অর্থ সংগ্রহ করা হয়নি। তাঁর বিরুদ্ধে আনীত কোনো অভিযোগেরই সত্যতা নেই।তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. খালেক আজাদ বলেন, অভিযোগের কিছুটা সত্যতা রয়েছে।