উজিরপুরে ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুরে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে মামুন হাওলাদার (২৫) নামের এক সেনাসদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার রাতে উজিরপুর মডেল থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেছেন ওই কলেজছাত্রী।
অভিযুক্ত মামুনের বাবা হারুন হাওলাদারকে গ্রেপ্তার করে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে মামুন পালিয়ে কর্মস্থলে যোগদান করায় মামলার সম্পূর্ণ বিষয় তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছে পুলিশ। পুলিশ বলেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে গতকাল বিভাগীয়ভাবে আটক করা হয়েছে।
মামলার এজাহারে বিএম কলেজের ওই ছাত্রী বলেছেন, উজিরপুরের দোসতিনা গ্রামের হারুন হাওলাদারের ছেলে মামুন ঢাকা সেনানিবাসে ১৭-ইসিবি ইউনিটে কর্মরত। এক বছর আগে মুঠোফোনে তাঁর সঙ্গে পরিচয় হয়। তখন মামুন নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন
বলে পরিচয় দেন। তিনি একাধিক বিয়ের কথাও গোপন রাখেন। প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে মামুন তাঁকে একাধিকবার ধর্ষণ করেন।