উজিরপুরে দুই ছাত্রী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি গ্রামের স্কুল ও কলেজপড়ুয়া দুই ছাত্রী ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে উজিরপুর মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, নিখোঁজ ছাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের রহিম পাইকের মেয়ে কলেজছাত্রী রেখা আক্তার (১৯) ও তাঁর চাচাতো বোন একই বাড়ির জালাল পাইকের স্কুলপড়ুয়া মেয়ে মুক্তা খানম (১৭) ৩০ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
রেখা উপজেলার সীমান্তবর্তী আগৈলঝাড়ার বাগধা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
গত শনিবার সকাল ১০টার দিকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। সেদিন থেকে তার কোনো খোঁজ নেই। একই শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থী মুক্তা ওই দিন সকালে বান্ধবীর বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। সেই থেকে সে নিখোঁজ হয়েছে।