উজিরপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কাজিসা গ্রামে বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে গত সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নারীসহ ১০ জন আহত হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাজিসা গ্রামের কালাম সিকদার (৫০) ও মিজান সিকদারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত সোমবার কালাম সিকদার ওই জমিতে লোকজন নিয়ে ধান কাটতে যান। এ সময় মিজান সিকদার লোকজন নিয়ে তাঁদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কেটে নেওয়া ধান জব্দ করে। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। উজিরপুর থানার ওসি সুকুমার রায় জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।