উজিরপুরে নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার তিন দিন পর বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদী থেকে মো. শাকিল খান (২৫) নামের এক ব্যবসায়ীর অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের হানুয়া পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, বাবুগঞ্জ উপজেলার রাজকর গ্রামের আবদুর রহিম খানের ছেলে শাকিল খান ভাড়ায় চালিত মোটরসাইকেল, চায়ের দোকানসহ আরও একাধিক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের উদ্বৃত্ত দিয়ে উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম শেখ জানান, ৩১ অক্টোবর দুপুরে ভাত খাওয়ার সময় শাকিলের মুঠোফোনে একটি কল আসে। ওই ফোন পেয়ে শাকিল বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।