উজিরপুরে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার হারতায় গত শনিবার দেড় শ বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর লক্ষ্মীপূজার দিন লক্ষ্মী দসরা উপলক্ষে হিন্দু-অধ্যুষিত হারতাবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় নৌকাবাইচ ও পুরস্কার বিতরণ।
এ উপলক্ষে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদের দুই তীরে অন্যান্য বছরের ন্যায় এবারও বসেছে বিশাল মেলা। এবার ফরিদপুর, মাদারীপুর, টেকেরহাট, গোপালগঞ্জ, রাজবাড়ীসহ বিভিন্ন অঞ্চল থেকে সাতটি দল নৌকাবাইচে অংশ নেয়। নদের প্রশস্ততা এবং জনসমাগম বিবেচনায় দুই ভাগে শনিবার বিকেল চারটায় শুরু হয় নৌকাবাইচ। প্রতিযোগিতায় মাদারীপুরের সুকুমার বাইনের দল প্রথম স্থান এবং গোপালগঞ্জের রুহি দাসের দল দ্বিতীয় স্থান অধিকার করে।
হারতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হরেন রায়ের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ প্রমুখ।