উজিরপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাঠি গ্রামে গতকাল বুধবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের খলিল হাওলাদার ছয় বছরের শিশুপুত্র সায়মুনকে নিয়ে শ্যালক কেশবকাঠি গ্রামের সবুজ হাওলাদারের বাড়িতে যান গত সোমবার। গতকাল বুধবার সকালে সায়মুন তার মামাতো বোন সুমনাকে (৭) নিয়ে বাড়ির পুকুর পাড়ে খেলতে যায়। দুপুরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।