উজিরপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে বিদ্যুতের তারে জড়িয়ে আবদুল আজিজ প্যাদা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১০টায় জেলার উজিরপুর উপজেলার ঘন্টেশ্বর গ্রামে হালচাষ করতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান আবদুল আজিজ। তিনি ওই গ্রামের আবদুর রহমান প্যাদার ছেলে।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম জানান, সকালে মাঠে হালচাষ করতে যান আজিজ প্যাদা। এ সময় মাঠের মধ্যে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মাঠ থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।