উজিরপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সমকাল-এর শাহাজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম ওরফে শিমুল নিহত হওয়ার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদি বাসস্ট্যান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকেরা। বরিশালের উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইচলাদি বাসস্ট্যান্ডে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকেরা। এতে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রতিবাদ সমাবেশে উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন ভবতোষ দাস, জহুরুল ইসলাম, খোন্দকার মনিরুজ্জামান, আরিফ হোসেন, আবদুর রহিম, আবুল কাসেম, নাজমুল হক, সাকিল মাহমুদ প্রমুখ।