উজিরপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলা সদরের ডব্লিউ বি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক বিপুল কৃষ্ণ চক্রবর্তীকে হত্যার প্রতিবাদে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক ও শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
বরিশালের উজিরপুর উপজেলা সদরের ডব্লিউ বি ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক বিপুল কৃষ্ণ চক্রবর্তীকে হত্যার প্রতিবাদে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষক ও শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

বরিশালের উজিরপুর উপজেলা সদরের ডব্লিউ বি ইনস্টিটিউশনের (উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়) সহকারী শিক্ষক বিপুল কৃষ্ণ চক্রবর্তীকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা আগামী সাত দিনের মধ্যে হত্যার সূত্র উদ্ঘাটন ও খুনিদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
শিক্ষক বিপুল কৃষ্ণ চক্রবর্তীকে (৫৮) ২ জানুয়ারি দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তিনি স্থানীয় মন্দির ট্রাস্ট্রি বোর্ডের সদস্যও ছিলেন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকেরা ডব্লিউ বি ইনস্টিটিউশনের সামনে জড়ো হন। সেখান থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে বক্তব্য দেন ডব্লিউ বি ইনস্টিটিউশনের পরিচালনা কমিটির সভাপতি আ. মজিদ শিকদার।