উজিরপুরে সেতু ভেঙে লঞ্চ খালে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় একটি লঞ্চ সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে খালে ঢুকে পড়লে সেতু, তিনটি নৌকা ও একটি বসতঘর ভেঙে যায়। এ ঘটনায় যাত্রী, নৌকার মালিকসহ ১০ জন আহত হন। গত বুধবার রাতে লঞ্চটি উপজেলার চৌধুরীর হাট এলাকায় ঘাট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষ্যদর্শী, লঞ্চযাত্রী ও পুলিশ জানায়, বুধবার ডিসেম্বর বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে এমভি শাহীদুত নামের লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত নয়টায় বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর তীরে চৌধুরীর হাট টার্মিনালে ঘাট দিতে গিয়ে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চৌধুরীর হাট ধামুরা ভায়া ডাবেরকুল খালে ঢুকে পড়ে। এ সময় লঞ্চের ধাক্কায় খালের ওপরের ৮২ ফুট দীর্ঘ সেতুর অর্ধেক অংশ ধসে পড়ে ও খালে থাকা তিনটি নৌকা দুমড়েমুচড়ে যায়।এ ছাড়া লঞ্চের ধাক্কায় খালপাড়ে থাকা চৌধুরীর হাট গ্রামের জাহাঙ্গীর খলিফার বসতঘর ভেঙে যায়। এ সময় নৌকা তিনটির মালিক যথাক্রমে পাষান সিকদার (৪২), জাহাঙ্গীর খলিফা (৩৯) ও হরমুজ আলী (২৮) এবং লঞ্চযাত্রী সুমন (১৯), কাদের বেপারী (২২), বেলাল সরদারসহ (২৫) ১০ জন আহত হন।স্থানীয় ব্যক্তিরা জানান, সেতুটি ভেঙে যাওয়ায় চৌধুরীর হাটের সঙ্গে দুই দিন ধরে ধামুরা ও উপজেলা সদরের যোগাযোগ বন্ধ রয়েছে।