উজ্জ্বল মেহেদীসহ চার সাংবাদিক সম্মাননা পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী মানবাধিকার নিয়ে সাংবাদিকতার জন্য সিলেটে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী ও বেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে ‘হিউম্যান রাইটস জার্নালিজম অ্যাওয়ার্ড’ দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়ন ও অক্সফামের সহযোগিতায় আদিবাসীদের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন—একডো’ এই সম্মাননা দিচ্ছে৷
আজ বুধবার শুরু হওয়া সিলেটে দুই দিনের আদিবাসী মানবাধিকার মেলায় সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল প্রধান অতিথি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
একডোর নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ জানান, বালুচরে ওঁরাওদের নিয়ে প্রথম আলোয় গত ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত কয়েকটি প্রতিবেদন ছাপা হয়। এর মধ্যে ‘চন্দনটিলা গিললেই ওঁরাওরা শেষ’ শিরোনামের প্রতিবেদনে আদিবাসীদের অধিকার হারানোর বিষয়টি ফুটে ওঠে। এসব প্রতিবেদন বিবেচনায় সংবাদপত্র ক্যাটাগরিতে শুধু উজ্জ্বল মেহেদীকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে।