উজ্জ্বল হত্যা মামলার তিন আসামির স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের সামছুর রহমান সড়কে ব্যবসায়ী উজ্জ্বল সাহাকে পিটিয়ে হত্যার ঘটনায় গত শনিবার সন্ধ্যায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা গতকাল রোববার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।তাঁরা হলেন নগরের টিবি বাউন্ডারি সড়কের মডার্ন সি ফুডের মালিকের ছেলে মেহেদী হাসান, পশ্চিম টুটপাড়া এলাকার নাহিদ রেজা ও মেহেদীর খালাতো ভাই অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের আরিফুল।পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নগরের জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের বিপরীত পাশে একটি ক্লিনিকের সামনে সন্ত্রাসিরা উজ্জ্বল সাহাকে পিটিয়ে হত্যা করে।