উজ্জ্বলতর হচ্ছে আইসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধূমকেতু আইসন সূর্যের দিকে যতই এগিয়ে যাচ্ছে, এর উজ্জ্বলতা ততই বাড়ছে। বিজ্ঞানীদের একাংশ মনে করেন, সূর্যের আরও কাছাকাছি গিয়ে ধূমকেতুটির গঠন ভেঙে গিয়ে অস্তিত্ব বিপন্ন হতে পারে। এটি আজ বৃহস্পতিবার সূর্যের সবচেয়ে নিকটবর্তী অঞ্চল (১১ লাখ কিলোমিটার দূরে) অতিক্রম করবে। সূর্যের প্রভাবে বিপন্ন না হলে সন্ধ্যায় পশ্চিম আকাশে উজ্জ্বলতর অবস্থায় ধূমকেতুটি দৃশ্যমান হবে। আগামী ৫ ডিসেম্বরের পর এটিকে আবার ভোরের পূর্বাকাশে দেখা যাবে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগ জানায়, ঢাকার আকাশে বাইনোকুলার বা দূরবীক্ষণযন্ত্রের সাহায্যে আইসন দেখা যাবে। বিজ্ঞপ্তি।