উট ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম শহরের ত্রিমোহনীতে চাঁদার দাবিতে সন্ত্রাসীরা গত বুধবার রাতে তিনটি উটসহ একটি ট্রাক ছিনতাই করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, এক ব্যবসায়ী গত বুধবার বিকেলে সদর উপজেলার যাত্রাপুর হাট থেকে তিনটি উট কিনে ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। রাত নয়টার দিকে ত্রিমোহনী এলাকায় কয়েকজন সন্ত্রাসী চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।সদর থানার ওসি ময়নুল হক জানান, উপজেলার বেলগাছা ইউনিয়নের কালীরহাট বাজার থেকে গতকাল ভোর তিনটার দিকে উটসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে।