উটপাখি না পেয়ে হতাশ কাউন্সিলর পদপ্রার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় গতকাল সোমবার সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ৪৯ জন প্রার্থীকে লটারির মাধ্যমে প্রতীক দেওয়া হয়। তবে অনেকেই পছন্দের উটপাখি প্রতীক না পেয়ে হতাশ হয়েছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, পৌরসভাটিতে সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট প্রার্থী ৫৯ জন। তাঁদের ৪৯ জনের মধ্যে সমঝোতা না হওয়ায় লটারি করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
জানা যায়, পৌরসভার সংরক্ষিত তিনটি ওয়ার্ডের ১২ জন নারী প্রার্থীর নয়জনের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ৪৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর ৪০ জনের প্রতীক লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে।
৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী রহুল আমীন চৌধুরী বলেন, ‘তিনিও লটারির মাধ্যমে উটপাখি পেয়েছেন, কিন্তু দেওয়া হয়নি।’