উটপাখি বর্জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের সময় সুধীর সরকার ও রঞ্জু মল্লিক উটপাখি প্রতীক বরাদ্দ চেয়েছিলেন। তবে গতকাল সোমবার ইউএনও ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় লটারি এড়াতে দুজনই উটপাখি প্রতীক বর্জন করেন। সুধীর সরকার নেন ডালিম প্রতীক। রঞ্জু মল্লিক পান পানির বোতল প্রতীক।