উঠান নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে গত সোমবার সন্ধ্যায় শুরু হয়েছে তিন দিনব্যাপী উঠান নাট্য উৎসব। বিশ্ববিদ্যালয়ের পাশের একটি বাড়িতে এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের প্রথম দিনে গত সোমবার রাতে স্থানীয় একটি বাড়িতে দাতা হরিশচন্দ্রের পালা এবং বেইল্লার নাচাড়ি নামের দুটি নাটক পরিবেশিত হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর অপর একটি বাড়ির উঠানে পরিবেশিত হয় বিষাদ সিন্ধু ও তেঁতুলগাছ নামের দুটি নাটক। আজ বুধবার রাতে অন্য একটি বাড়ির উঠানে আরও দুটি নাটক পরিবেশনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব।