প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার ওয়ারীর কদমতলী থানার শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিট পুলিশিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান বলেন, বিট পুলিশিং উঠান বৈঠকের মাধ্যমে সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে একজন সাধারণ মানুষ পুলিশের সামনে সত্য কথা বলার সাহস পেয়েছে। বৈঠকে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘বিট পুলিশিংয়ের আওতায় যে উঠান বৈঠক হচ্ছে, তা একটি সামাজিক বিবর্তন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এই সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব নয়। সবাই আমাদের তথ্য দিন, সহযোগিতা করুন। তাহলেই সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব।’ বিজ্ঞপ্তি।