প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের প্রচারকাজের অংশ হিসেবে খুলনা জেলা তথ্য অফিস গতকাল বৃহস্পতিবার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে উঠান বৈঠকের আয়োজন করে। এতে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দিকী ও ছাগলাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম দীন ইসলাম বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন খুলনা জেলা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল। শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ জনসাধারণের মাঝে পরিচিত করার লক্ষ্যেই খুলনা জেলা তথ্য অফিস এ উঠান বৈঠকের আয়োজন করে।