প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার বাল্যবিবাহ রোধে গণসচেতনতা সৃষ্টি করতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় পল্লীসমাজ সংগঠনের আয়োজনে যোগানিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে কৃষক কফিল উদ্দিনের বাড়িতে সকাল সাড়ে ১০টায় এই বৈঠক হয়। এ সময় বাল্যবিবাহের কুফল ও এই অপরাধের শাস্তি সম্পর্কে আলোচনা করেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সমন্বয়কারী রোজিনা আক্তার, যুব উন্নয়ন অধিদপ্তরের কমিউনিটি সুপারভাইজার ইলমা খাতুন, মাফুজা খাতুন প্রমুখ।