উঠান বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার ডাকেরহাট গ্রাম পল্লী সমাজের উদ্যোগে নারী নির্যাতন ও বাল্যবিবাহ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় ওই উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সমন্বয়কারী রীতা রোজলীন কস্তা। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ম্যানেজার মো. এনামুল হক ও রংপুর বিভাগীয় আঞ্চলিক ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান। ডাকেরহাট গ্রাম পল্লী সমাজের সভাপতি মঞ্জিলা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাজ্জাদুজ্জামান চৌধুরী, সাংবাদিক ছাইদুল হক, আশরাফুল আলম প্রমুখ।