উঠান বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৮-এর আগে বিয়ে নয়, কুড়ির আগে সন্তান নয়’ এই স্লোগান নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উঠান বৈঠক হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টার দিকে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির উদ্যোগে মোচনা ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য কোহিনুর বেগমের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহের বিভিন্ন কুফল তুলে ধরে বক্তব্য দেন ইউপি সদস্য মো. আলীম মিয়া, সংরক্ষিত ইউপি সদস্য কোহিনুর বেগম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস, স্কুলশিক্ষক শিউলী খানম প্রমুখ। সভায় বাল্যবিবাহ বন্ধে কিশোর, কিশোরী, নারী, পুরুষ ও সার্ভিস প্রভাইডারদের সমন্বয়ে পাঁচটি যুব কমিটি গঠন করা হয়।