উঠান বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ সদরে বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আহাদ হোমিও হলের পক্ষ থেকে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কোর্ট শোলাকিয়া এলাকার হাজরাটি গ্রামে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। এতে মাইজখাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকন উদ্দীন ভুইয়া, আহাদ হোমিও হলের মালিক মো. সালাহউদ্দীন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। সে লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। কিশোরগঞ্জ প্রতিনিধি