উঠান বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেসরকারি সংস্থা আশার স্বাস্থ্যসচেতনতা-বিষয়ক এক উঠান বৈঠক হয়েছে। এদিন সকালে আশার রানীনগর আঞ্চলের ত্রিমোহনী গ্রামের হিমালয় ভূমিহীন মহিলা সমিতির সদস্য ও তাঁর আশপাশের নারীদের মধ্যে ওই সচেতনতামূলক বৈঠক হয়। আশার রানীনগর অঞ্চলের সি আর এম আবদুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আশার নওগাঁ জেলা ব্যবস্থাপক মামুন-অর রশিদ।