উঠান বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উঠান বৈঠক হয়েছে। ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ জনসাধারণের মাঝে পরিচিত করানোর লক্ষ্যে জেলা তথ্য কার্যালয় গতকাল মঙ্গলবার এই বৈঠকের আয়োজন করে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহানা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য কার্যালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ।