উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে গতকাল সোমবার বিকেল চারটার দিকে মরিচাকান্দি বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের উদ্যোগে সভায় ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেবসহ দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।